ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৯, ১ এপ্রিল ২০২০
গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে 
প্রতীকী ছবি

গাজীপুর মহানগরের কোনাবাড়ির জরুন এলাকায় পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছ। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকার ইসলাম গার্মেন্টসে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক  মো. মামুন-অর-রশিদ জানান, সকালে জরুন এলাকায় ইসলাম গার্মেন্টসের টিনশেড ভবনে আগুন  লেগে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এতে কারখানার সরঞ্জাম ও সুতা পুড়ে যায়।  আগুনে কারখানার  কোণ সেকশনে থাকা  কোণ, কোণে প্যাঁচানো সুতা ও  মেশিন পুড়ে গেছে।  বৈদ্যুতিক  গোলযোগ  থেকে ওই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা হতে পারে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পরে জানা যাবে। 

খবর  পেয়ে জয়দেবপুর ও ডিবিএল ফায়ার সার্ভিস  স্টেশনের তিনটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!